বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাসার নিচতলায় জমেছে পানি, কাতালগঞ্জে বিদ্যুতায়িত হলে প্রাণ হারালেন কেয়ারটেকার – ড্রাইভার

প্রকাশ: ২০ জুন ২০২২ | ৬:১২ পূর্বাহ্ণ আপডেট: ২০ জুন ২০২২ | ৬:৪৫ পূর্বাহ্ণ
বাসার নিচতলায় জমেছে পানি, কাতালগঞ্জে বিদ্যুতায়িত হলে প্রাণ হারালেন কেয়ারটেকার – ড্রাইভার

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টির পানিতে বিল্ডিংয়ের নিচতলায় জমেছে হাঁটু পরিমাণ পানি। সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। বাসার কেয়ারটেকার আবু তাহের পানিতে থাকা আইপিএস বন্ধ করতে গেলেই আটকে যান বিদ্যুতের জালে।তাকে বাঁচাতে গিয়ে দৌঁড়ে আসেন মালিকের গাড়ির ড্রাইভার। আর শেষ পর্যন্ত তাকেও পড়তে হয় বিদ্যুতের ফাঁদে।এদের প্রথম জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।দ্বিতীয় জন হাসপাতালে মারা যান।

সোমবার (২০ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জে খান হাউসের নিচতলায় মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাড়ির কেয়ার টেকার আবু তাহের (৬২) ও ড্রাইভার আবুল হোসেন (৩৪)। আবু তাহের খাগড়াছড়ির রামগড় থানাধীন মৃত আব্দুর রউফের পুত্র। আবুল হোসেন মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার সত্তরোয়া এলাকার ছালেহ আহাম্মদের পুত্র।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু পরিমাণ পানি উঠে। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। কেয়ারটেকার আবু তাহের পানিতে থাকা আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে আটকে যান। তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুৎতায়িত হন।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, আজ সকালে কাতালগঞ্জে বাসার নিচে জলাবদ্ধতার কারণে বিদ্যুতায়িত হয়ে বাড়ির কেয়ারটেকার ও ড্রাইভারের মৃত্যু হয়েছে। তাদের লাশ হাসপাতালে আছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares