শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে আরেকটি জুলাই বিপ্লব অনিবার্য- অধ্যাপক আহসান উল্লাহ

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১১:০২ পূর্বাহ্ণ আপডেট: ১৩ মে ২০২৬ | ১১:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আহসান উল্লাহ বলেছেন,সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে তাহলে আরেকটি জুলাই বিপ্লব অনিবার্য হতে বাধ্য।
১২ মে সন্ধ্যা ৭টায় কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বাইতুল মাল পক্ষ উপলক্ষে সংগঠনের তৃণমূল দায়ীত্বশীলদের এক সম্মেলনে বক্তব্য এ কথা বলেন তিনি ।

তিনি বলেন, দীর্ঘ জুলুম নির্যাতনের পর জনগণের স্বতস্ফুর্ত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছে । জাতির আশা আকাংখা ছিল একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।কিন্তু সরকার তার দুই মাসের কর্মকাণ্ডে জাতিকে হতাশ করেছে। তিনি অবিলম্বে গনভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানান।তিনি দ্রব্যমূল্যের উর্ধগতিসহ সারাদেশে সন্ত্রাস চাঁদাবাজি সয়লাবে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি দায়ীত্বশীলদের উদ্দেশ্যে বলেন,জামায়াত আজকে যে পর্যায়ে এসেছে সেটা হলো আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্তের বদলা।সুতরাং কাজের মাধ্যমে আমাদের যোগ্যতা এবং দক্ষতার প্রমান দিতে হবে।জনগনের কল্যাণে সবাইকে কাজ করতে হবে।আমাদের লক্ষ্য মামবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন।

আকবরশাহ থানা জামায়াতের আমীর ও মহানগরী শুরা সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ও এসিস্ট্যান্ট সেক্রেটারী কাজী আফসার উদ্দিন শাহীন।
আর এইচ

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares