শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশ: ৮ মে ২০২৬ | ৭:২৪ অপরাহ্ণ আপডেট: ৮ মে ২০২৬ | ৭:২৪ অপরাহ্ণ
চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ৯টায় নগরীর বিআইএ মিলনায়তনে আয়োজিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া।

এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবু বকর রফিক, ড. মাওলানা সাইয়েদ আবু নোমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুছ এবং অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া বলেন, ইসলামী আন্দোলন কোনো ব্যক্তি বা দলের স্বার্থরক্ষার আন্দোলন নয়; এটি মানবতার মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের আন্দোলন। এই আন্দোলনকে সফল করতে হলে কর্মীদের জ্ঞান, আমল, চরিত্র ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।

তিনি বলেন, এমন মানুষ তৈরি করতে হবে যাদেরকে দেখলে মানুষের তাকওয়া বৃদ্ধি পায়, আল্লাহর কথা স্মরণ হয় এবং মানুষের অন্তরে আস্থা সৃষ্টি হয়।

বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, নৈতিক অবক্ষয়, দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের কারণে মানুষ দিশেহারা। বাংলাদেশও রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দুর্নীতি ও চাঁদাবাজির মতো সমস্যায় জর্জরিত। এসব সমস্যা থেকে উত্তরণে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।

তিনি আরও বলেন, সংসদের ভেতরে ও বাইরে শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে গণজাগরণ সৃষ্টি করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবক্ষেত্রে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি কর্মীদের আত্মশুদ্ধি, সময়ের সঠিক ব্যবহার ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতিও গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আল্লাহভীতি ও জবাবদিহিতার অনুভূতি ছাড়া প্রকৃত কল্যাণ সম্ভব নয়। মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আদর্শ পরিবার গঠনই আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের ভিত্তি। পরিবারে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলির চর্চা বাড়ানোর পাশাপাশি জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।

অধিবেশনে আরও উপস্থিত ছিলেন নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, ডা. ছিদ্দিকুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ নুর, মাহমুদুল আলম, ড. মাহবুবুর রহমান, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ নুরনবী, ফারুকে আজম, মুহাম্মদ ইসমাইল ও ড. আ ম ম মসরুর হোসাইনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি মিসেস ফরিদা খানম, সহকারী সেক্রেটারি মিসেস হাসিনা ইয়াসমিন রীনা, মিসেস আয়েশা পারভিন, সাংগঠনিক সম্পাদিকা মিসেস শিরিন জাহান, উম্মে ফাতেমাসহ মহানগরী মজলিসে শূরার মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএইচ

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares