শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

মানবিক চিকিৎসাসেবার অনন্য দৃষ্টান্ত: ঝোড়ো হাওয়ার মধ্যেও ফটিকছড়িতে সফল অস্ত্রোপচার

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ২:১৫ অপরাহ্ণ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ২:১৫ অপরাহ্ণ
মানবিক চিকিৎসাসেবার অনন্য দৃষ্টান্ত: ঝোড়ো হাওয়ার মধ্যেও ফটিকছড়িতে সফল অস্ত্রোপচার

ঝড়–বৃষ্টি উপেক্ষা করে ফটিকছড়িতে মানবিক চিকিৎসাসেবা, বিনামূল্যে সফল সি-সেকশন

সাম্পান ডেস্ক:

বিরূপ আবহাওয়া ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানবিক চিকিৎসাসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে হাসপাতালটিতে সম্পূর্ণ বিনামূল্যে একটি সফল সিজারিয়ান (সি-সেকশন) অপারেশন সম্পন্ন করা হয়।

জানা গেছে, জরুরি মাতৃসেবা নিশ্চিত করতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে অপারেশন কার্যক্রম পরিচালনা করেন।

সিজারিয়ান অপারেশনটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনী)ডা. শামীমা আক্তার,
এ সময় এনেস্থেসিয়া সাপোর্ট প্রদান করেন কনসালটেন্ট (এনেস্থেসিয়া)
ডা. সৈকত দাশ।অপারেশন থিয়েটারের সার্বিক দায়িত্ব পালন করেন নার্সিং সুপারভাইজার কৃষ্ণা প্রভা দেবী এবং ওটি এটেনডেন্ট মমতাজসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।সমগ্র চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম।

ডা.মুহাম্মদ তৌহিদুল আলম।জানান, সরকারি স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিকূল আবহাওয়ার মধ্যে মানবিক এই উদ্যোগ স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরন প্রতি নতুন করে আস্থা জাগিয়েছে।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares