শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ বছরে পদার্পণ উপলক্ষে মহানগরী জামায়াতের শুভেচ্ছা

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ৯:১২ অপরাহ্ণ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ | ৯:১২ অপরাহ্ণ
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ বছরে পদার্পণ উপলক্ষে মহানগরী জামায়াতের শুভেচ্ছা

সাম্পান ডেস্ক:

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

আজ (২৯ এপ্রিল) দুপুর ১২টায় এনায়েত বাজারস্থ চট্টগ্রাম দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কার্যালয়ে এই শুভেচ্ছা জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ব্যুরো প্রধান ভূঁইয়া নজরুল কে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ, দৈনিক দেশ রূপান্তর পত্রিকা সিনিয়র রিপোর্টার শামসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আ স ম আব্দুল গাফফার মিয়াজী প্রমুখ।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares