শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ফটিকছড়িতে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১০:২১ পূর্বাহ্ণ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ১০:২১ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব সূয়াবিল ভাঙাদিঘীর পাড় এলাকায় পুকুরে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,আজ রোববার ২৬ এপ্রিল দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় তাজুন।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত তাজুন দুবাই প্রবাসী মোহাম্মদ মিজানের প্রথম পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিল। ঘটনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares