শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

সিটি কলেজে হামলা: আহতদের দেখতে হাসপাতালে মহানগর জামায়াত আমীর

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১১:২২ পূর্বাহ্ণ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১১:২২ পূর্বাহ্ণ
সিটি কলেজে হামলা: আহতদের দেখতে হাসপাতালে মহানগর জামায়াত আমীর

সাম্পান ডেস্ক:

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ওপর ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় আহতদেরকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

 

তিনি আজ বিকাল ২ টায় চট্টগ্রাম সিটি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় আহতদের কে হাসপাতালে দেখতে যান। তিনি আহতদের শারীরিক খোঁজ খবর নেন। এবং আহতদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকে সাথে কথা বলে।

 

তিনি এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন এই ধরণের ঘটনা ঘটতে থাকলে তা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিবে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে- সকল সহিংসতা বন্ধ করা, এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, যেন তারা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

 

এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও জামায়াত মনোনীত চসিক মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সহ সভাপতি মুহাম্মদ মকবুল আহমদ ভূঁইয়া প্রমুখ।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares