শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে কাটা বন্দুকসহ দুই যুবক আটক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ৩:৪৩ অপরাহ্ণ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ | ৩:৪৩ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে কাটা বন্দুকসহ দুই যুবক আটক

সাম্পান ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

​আটককৃতরা হলেন—উপজেলার উত্তর বাইশারী ৭ নম্বর ওয়ার্ডের মৃত ইসহাক মাস্টারের ছেলে আতাউল্লাহ কলিম (৩২) এবং মধ্যম বাইশারী এলাকার শফি মিস্ত্রীর ছেলে হারুন (২৬)।

​স্থানীয় সূত্রে জানা যায়, আটক কলিম ও হারুন দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে গরু পাচারসহ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী আজ সন্ধ্যায় তাদের ঘেরাও করে আটক করে। এসময় তাদের তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক (কাটা বন্দুক) পাওয়া গেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

​নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্রসহ দুই ব্যক্তিকে স্থানীয়রা আটকে রেখে খবর দিলে সেখানে পুলিশ পাঠানো হয়। তাদের থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া শুরু হবে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares