সাম্পান ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ সকাল ১০ টায় ডবলমুরিং থানার ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে অগ্রসর কর্মীদের নিয়ে এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মোরশেদুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে দিন দিন মানুষের মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে। এ পরিস্থিতিতে সংগঠনের প্রত্যেক জনশক্তিকে একজন দায়ীর ভুমিকা পালন করতে হবে।সমাজকে নৈতিকতার চরম অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হলে সর্বস্তরে দ্বীনের দাওয়াতের কোন বিকল্প নেই। আল্লাহর এ জামিনে মানুষ সৃষ্টির উদ্দেশ্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আল্লাহর আনুগত্যের সর্বোচ্চ নিদর্শন হলো দায়ী’ইলাল্লাহর ভুমিকা পালন করা। মুমিনের জীবনের মিশনই হওয়া উচিত দাওয়াহ।
ওয়ার্ড আমীর ইমরানুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ মাকসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম
এতে আরও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
পি/আর
