বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কুমিল্লার নতুন নগর পিতা রিফাত

প্রকাশ: ১৫ জুন ২০২২ | ৪:০১ অপরাহ্ণ আপডেট: ১৫ জুন ২০২২ | ৪:০২ অপরাহ্ণ
কুমিল্লার নতুন নগর পিতা রিফাত

সাম্পান ডেস্ক

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি পেয়েছেন ৫০,৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কু ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯,৯৬৭ ভোট। অপর স্বতন্ত্রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯,০৯৯ ভোট।

জানা যায়,কুমিল্লা সিটিতে এবারের নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares