প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১১:০৫ অপরাহ্ণ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ১১:০৫ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান ঢাকার শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট আলেমে দ্বীন চট্টগ্রাম কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু তৈয়বকে দেখতে যান।
তিনি হাসপাতালে উপস্থিত হয়ে হাফেজ মাওলানা আবু তৈয়বের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে সার্বিক চিকিৎসার পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত করেন।
এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পি/আর
