শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ফটিকছড়িতে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ৭:৪০ অপরাহ্ণ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ৭:৪০ অপরাহ্ণ
ফটিকছড়িতে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন সকালে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স প্রায় ৫০ বছর। মরদেহটি খালি গায়ে ছিল এবং পরনে একটি লুঙ্গি ছিল। মরদেহের মাথার অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথা হতে মগজ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares