শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘সেন্ট্রাল স্টার’ ও ‘এমইআই’: খালাস কার্যক্রম শুরু

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ৩:৪৪ অপরাহ্ণ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ | ৩:৪৫ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘সেন্ট্রাল স্টার’ ও ‘এমইআই’: খালাস কার্যক্রম শুরু

সাম্পান ডেস্ক:

চট্টগ্রাম বন্দরে দুটি জ্বালানিবাহী জাহাজ ভিড়েছে। জাহাজ দুটি হলো সেন্ট্রাল স্টার এবং এমইআই। জাহাজের পণ্য আজই (১২ এপ্রিল) দুপুর ১২টা থেকে খালাসের প্রক্রিয়া শুরু করে সংশ্লিষ্ট বিভাগ।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানান, বর্তমানে মালয়েশিয়া থেকে আসা ‘সেন্ট্রাল স্টার’ জাহাজটি ডলফিন জেটি ডিওজি/০৫ বার্থে অবস্থান করে মগাস (পেট্রোল) খালাস করছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে আসা ‘এমেই’ জাহাজটি এফএসআরইউ টার্মিনালে এলএনজি খালাস কার্যক্রম চালাচ্ছে। এ দুটি জাহাজের খালাস আজকের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। প্রাইড এজেন্সি মাধ্যমে জাহাজগুলো এসেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

একই তালিকায় আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ আগমনের অপেক্ষায় রয়েছে। ভারত, অস্ট্রেলিয়া ও অ্যাঙ্গোলা থেকে আসা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও এলএনজি বহনকারী এসব জাহাজ পর্যায়ক্রমে বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।

অন্যদিকে, ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস কারেজ’ ও ‘ডিএল লিলি’ নামের দুটি জাহাজ যথাক্রমে ব্রাভো ও চার্লি পয়েন্টে অবস্থান করছে এবং খালাস কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের আরও একটি এলএনজি পরিবাহী জাহাজ আজই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পি/আর 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares