শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইন পাশের দাবি- মুহাম্মদ উল্লাহ

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬ | ৯:৪৮ পূর্বাহ্ণ আপডেট: ৯ এপ্রিল ২০২৬ | ২:৫০ অপরাহ্ণ
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইন পাশের দাবি- মুহাম্মদ উল্লাহ

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামে অধিকারের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ও চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা বজায় রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে আইন হিসেবে পাশ করার দাবি জানিয়েছেন বক্তারা।

তারা বলেন, এসব অধ্যাদেশ বাতিল না করে দ্রুত আইনে পরিণত করতে হবে। তিনি মানবাধিকার সংগঠন ‘অধিকার, চট্টগ্রাম’-এর উদ্যোগে বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ও চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া অধ্যাদেশগুলোর মেয়াদ আগামী ৩০ এপ্রিল শেষ হতে যাচ্ছে। কিন্তু সংসদ চলমান থাকা সত্ত্বেও এগুলো আইন হিসেবে পাশ না করে বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে, যা জনস্বার্থবিরোধী।

তিনি আরও বলেন,“অবিলম্বে এসব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া থেকে সরে এসে সংসদে আইন হিসেবে পাশ করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।”

অধিকার চট্টগ্রামের ফোকাল পার্সন ওচমান জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং এইচআরডি ইমরান সোহেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী এড. মোস্তফা নূর, ড. শিব প্রসাদ শূর, গুমের শিকার সা’দুর রশীদ চৌধুরী, এড. আ ন ম জোবায়েরসহ অন্যান্যরা। এছাড়াও ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া অব্যাহত থাকলে তা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করতে পারে এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা অপরিহার্য বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশে মানবাধিকারকর্মী, আইনজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ করেন এবং দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে এইচআরডি লেখক আব্দুল্লাহ মজুমদারের অধিকারের স্ট্যাটমেন পাঠের মাধ্যমে আরো বক্তব্য রাখেন মোঃ নজরুল ইসলাম শুকরিয়া,শিক্ষক মো জিয়া উদ্দিন, নম জোবাইয়র,রাশেল উদ্দিন,জাকের হোসেন সাংবাদিক মুজিবুল্লাহ তুষার, মীর বরকত হোসেন, শাহ জালাল, জানে আলম, কমল, নুরু মিয়া, মো বেলাল, বিজয় কুমার, এড. রোকেয়া বেগম, মোরশেদ আলম, মাহফুজুর রমান, মো নাসির, তারেক সিদ্দিকী, কবি অভিলাষ মাহমুদ, কবি আসিফ ইকবাল, সালামত উল্লাহ, সমীর পাল, মিজানুর রহমান, রায়হান আবেদিন, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন প্রমূখ। ভিকটিম পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বলি মনছুরের ছেলে আব্দুর রহিম, জাহিদ হাসানের ভাই মেহেদী হাসান, নজরুল ইসলাম বাঁচা চেয়ারম্যান এর ছেলে আনিসুল ইসলাম।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares