সাম্পান ডেস্ক:
চট্টগ্রাম মহানগরী চাষী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মরহুম মাওলানা হুমায়ুন কবিরের ছোট ভাই এবং চট্টগ্রাম অঞ্চল মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিসেস রায়হান জামিলার সম্মানিত পিতা মুহাম্মদ ইব্রাহিম আজ দুপুর ২:৩০ মিনিটে সময় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ রাত ১০ টায় ডবলমুরিং গুলবাগ, বেপারী পাড়া, ছোটপুল, উসমানীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদত গুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন, আমীন।
পি/আর
