শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামের পাহাড়তলীতে পুকুর থেকে শুক্কুর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬ | ৩:৫৭ অপরাহ্ণ আপডেট: ৪ এপ্রিল ২০২৬ | ৩:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রামের পাহাড়তলীতে পুকুর থেকে শুক্কুর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সাম্পান ডেস্ক:

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে শুক্কুর (৪৮) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) কাজী মসজিদ পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত শুক্কুর হাজিক্যাম্প এলাকার নূর আহম্মদের ছেলে।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন দাশ জানায়, সকালে খবর পেয়ে পুকুর থেকে একটি ভাসমান লাশ উদ্ধার করেছি। চোখে হালকা আঘাতের চিহ্ন আছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares