সাম্পান ডেস্ক:
নগরের পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে দায়িত্ব পরিচালনাকালে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মো. আমিনুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাফিক ডিউটিরত অবস্থায় সাগরিকা মোড়ে একটি অজ্ঞাত অটোরিকশাকে সিগন্যাল দেন সার্জেন্ট মো. রহমত উল্লাহ। সিগন্যাল উপেক্ষা করে চালক দ্রুতগতিতে অটোরিকশাটি সামনে এগিয়ে এসে সাথে থাকা কনস্টেবল মো. আমিনুর রহমানকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশে মারাত্মক চোট লাগে। তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে দামপাড়া পুলিশ লাইন্সের বিভাগীয় পুলিশ হাসপাতাসে স্থানান্তর করা হয় এবং তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে পুলিশের সার্জেন্ট মো. রহমত উল্লাহ বলেন, অজ্ঞাতনামা অটোরিকশা চালক আমাদের এক কনস্টেবকে ধাক্কা দেয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাধারণ ডায়রি করা হয়েছে।
পি/আর
