সাম্পান ডেস্ক:
চট্টগ্রাম বন্দর থেকে ভুয়া নথিপত্র ব্যবহার করে ৪০ ফুট লম্বা একটি কনটেইনার পাচারকালে আটক করেছে কর্তৃপক্ষ। স্বদেশী চিটাগাং জাহাজে ( রোটেশন নম্বর-২৫/৩৮৭১) ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেডের নামে আসা ওই চালানের এজেন্ট কন্টিনেন্টাল ট্রেডার্স।
সূত্র জানায়, গত ৩১ মার্চ কনটেইনারটি পাচারের উদ্দেশ্যে জেএস ইন্টারন্যাশনাল সিঅ্যান্ডএফ এজেন্টের একটি ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান এবং গেইট পাস ব্যবহার করে এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে ট্রেইলারে লোড করে সিপিএআর গেইট ব্যবহার করে আনুমানিক সাড়ে চারটায় কনটেইনারটি বের করা হয়।
পরবর্তীতে কনটেইনারটিসহ ট্রেইলারটি বারনীঘাট, হালিশহর, শাহজালাল ট্রাক টার্মিনালের পাশে, বিএমডি সাইফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি গ্যারেজে থেকে বন্দরের নিরাপত্তা বিভাগ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে আনুমানিক রাত সাড়ে ১১টায় আটক করে। এ সময় কনটেইনারটি পাচারের সাথে জড়িতরা পালিয়ে যায়।
এ ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বন্দর সচিব।
পি/আর
