প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ৫:৩২ অপরাহ্ণ আপডেট: ২৫ মার্চ ২০২৬ | ৫:৩২ অপরাহ্ণ
তেহরানকে যুক্তরাষ্ট্রের দাবি পৌঁছে দিয়েছে পাকিস্তান: আল জাজিরা
সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি-দাওয়া পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছানোর খবর দিয়েছে আল জাজিরা।
সংবাদমাধ্যমটির কর্মী ওসামা বিন জাভিদ বলেছেন, “আমরা এখন নিশ্চিত করতে পারি যে পাকিস্তানের জ্যেষ্ঠ সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে যে, ট্রাম্প প্রশাসন যে একটি নথি পাকিস্তানকে দিয়েছিল, তা পাকিস্তান ইরানিদের কাছে উপস্থাপন করেছে। এখন একটি জবাবের অপেক্ষা করা হচ্ছে।”
আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ইসলামাবাদে বৈঠকে বসতে পারেন, এমন আভাসও দেওয়া হয়েছে আল জাজিরার খবরে।
পি/আর
