শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার ১০০০ সদস্য মোতায়েন; আলোচনায় ভ্যান্স ও রুবিও

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ৪:০৬ অপরাহ্ণ আপডেট: ২৫ মার্চ ২০২৬ | ৪:১৬ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার ১০০০ সদস্য মোতায়েন; আলোচনায় ভ্যান্স ও রুবিও

সাম্পান ডেস্ক:

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে।

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইউএস আর্মির ৮২ এয়ারবর্ন ডিভিশনের প্রায় ১,০০০ সেনা সদস্য আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হতে পারে। এতে করে অঞ্চলটিতে সামরিক উপস্থিতি আরও বাড়ছে।

 

এদিকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেছেন, এই পথ দিয়ে নিরাপদ চলাচলের জন্য ফি আদায় অব্যাহত রাখবে তেহরান।

 

এর মধ্যেই কূটনৈতিক তৎপরতাও চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, একটি সমঝোতা কাছাকাছি রয়েছে।

অন্য়দিকে, সিএনএনকে একটি ইরানি সূত্র জানিয়েছে, যুদ্বের অবসানে টেকসেই প্রস্তাব পেলে তা বিবেচনায় নিতে প্রস্তুত তেহরান ।

পি/আর

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares