বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডের সেই ডিপো থেকে আরও ১ লাশ উদ্ধার

প্রকাশ: ১৩ জুন ২০২২ | ১২:০০ অপরাহ্ণ আপডেট: ১৩ জুন ২০২২ | ১২:০০ অপরাহ্ণ
সীতাকুণ্ডের সেই ডিপো থেকে আরও ১ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের খন্ডিত মরদেহের উদ্ধার করা হয়েছে। এনিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে ডিপোর ভেতরে শেডের নিচে চাপা পড়া অবস্থায় ওই দেহাবশেষ পাওয়া যায়।

জানা যায়, উদ্ধার করা হাড়গুলোর মধ্যে একটি পায়ের ছোট অংশ রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশের হাড় রয়েছে। তবে সেগুলো এক ব্যক্তির, নাকি বিভিন্ন ব্যক্তির, তা বোঝা যাচ্ছে না।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের সময় শেডের নিচে চাপা পড়া অবস্থায় একটি দেহাবশেষের কিছু হাড়গোড় দেখতে পাই। আমরা আপাতত এটিকে মরদেহের দেহাবশেষ হিসেবে ধরছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares