নিজস্ব প্রতিবেদক
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে মুসল্লীদের বিক্ষোভ সমাবেশে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ বাবর (৪৬) নামে একজনের মুস মৃত্যু হয়েছে।এই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পূর্ব সন্দ্বীপ স্কুলের মাঠে এই দূর্ঘটনা ঘটে।
নিহত বাবর সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের বাসিন্দা। তিন সন্তানের জনক বাবর মধ্যপ্রাচ্য প্রবাসী।দুই মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। আগামী আগামী সপ্তাহে তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল।
জানা যায়, নুপুর শর্মাসহ ভারতের ক্ষমতাসীন বিজেপির কয়েকজন নেতার মহানবী হজরত মুহাম্মদ ( স.) বিরুদ্ধে অপমানকর বক্তব্যের বিরুদ্ধে সোমবার সন্দ্বীপের খন্তার হাটে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন মুসল্লীরা।মিছিল শেষে তারা স্থানীয় পূর্ব সন্দ্বীপ সন্দ্বীপ স্কুলের মাঠে সমাবেশ করছিলেন তারা। সেখানে কয়েকজন আলেম বক্তব্য রাখছিলেন।এসময় মিছিল করে আসা কয়েকজন মুসল্লী স্কুলের ছাদে উঠে বক্তব্য শুনছিলেন। এসময় তারা অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বশির আহমেদ বলেন, স্থানীয় মুসল্লিরা অনুমতি নিয়ে আজকে সকালে খন্তার হাট এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।মিছিলশেষে পাশের একটা স্কুলের মাঠে সমাবেশ করছিলেন তারা।সেখানে কয়েকজন মুসল্লী বক্তব্য শুনতে স্কুলের ছাদে উঠে যান।সেখানে থাকা বিদ্যুতের তারের সাথে লেগে এই দূর্ঘটনা ঘটে।আহত আরও দুইজন স্বর্ণদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
