শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ইতিবাচক রাজনীতির ধারাকে আরো মজবুত করতে হবে- মুহাম্মদ নজরুল ইসলাম

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ | ১২:৪৫ অপরাহ্ণ আপডেট: ৯ মার্চ ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ণ
ইতিবাচক রাজনীতির ধারাকে আরো মজবুত করতে হবে- মুহাম্মদ নজরুল ইসলাম

সাম্পান ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন,
ইসলামী ছাত্র শিবিরের ইতিবাচক কর্মকাণ্ডই ২০২৫ সালে ডাকসু, চাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিজয় এনে দিয়েছে। শিক্ষার্থীবান্ধব আচরণ ও কর্মকাণ্ডকে বহুগুণে বাড়িয়ে ইতিবাচক রাজনীতির ধারাকে আরো মজবুত করতে হবে। শিক্ষার্থীদের সাথে ব্যক্তিগত যোগাযোগ বাড়ানো, সাধারণ শিক্ষার্থীদের বিপদে-আপদে পাশে থাকার মাধ্যমে দাওয়াতী কাজের সম্প্রসারণ করতে হবে। চলমান লেজুড়বৃত্তিক রাজনীতির বিপরীতে প্রতিষ্ঠান ও দেশ গড়ার সুস্থ ধারার রাজনীতিকেই আরো জোরদার করতে হবে। মেধাবী ও চৌকস নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠন সম্প্রসারণ ও মজবুতির দিকে আরো যত্নবান হতে হবে।

 

রবিবার (৮ মার্চ ) চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে ছাত্র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

 

এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, উত্তরের সভাপতি মোমিনুল হক, চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।

 

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহি, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী প্রমুখ।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares