বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিভাসুতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

প্রকাশ: ১২ জুন ২০২২ | ১২:২২ অপরাহ্ণ আপডেট: ১২ জুন ২০২২ | ১২:২৩ অপরাহ্ণ
নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিভাসুতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর বক্তব্যের জেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। এর অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।

রবিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালিত হয়।

এসময় শিক্ষার্থীরা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র।সুতরাং সব ধরণের সাম্প্রতিক উস্কানির বিরুদ্ধে অবস্থান নিবে বাংলাদেশ। এছাড়া ভারতে ঘটে যাওয়া বিষয় নিয়ে কেউ যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পরে সে ব্যাপারে সচেতন থাকার আহবান জানান শিক্ষার্থীরা।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares