শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ভাই শাবুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশ: ৬ মার্চ ২০২৬ | ৪:৩০ অপরাহ্ণ আপডেট: ৬ মার্চ ২০২৬ | ৪:৩২ অপরাহ্ণ
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ভাই শাবুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামে নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই ও ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ থানাধীন আরাকান সোসাইটি প্রবেশ গেট এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-উত্তর) বিভাগের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত বাকি দুজন হলেন , শাহাব উদ্দিন শাবু (৩৪) এবং তার সহযোগীকে মো. পারভেজ (৩৭)।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহাব উদ্দিন শাবু ভোলার দৌলতখান এলাকার বাসিন্দা হলেও বর্তমানে চান্দগাঁও এলাকায় বসবাস করেন। তার বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা, চুরি ও দ্রুত বিচার আইনে মোট ৬টি মামলা রয়েছে।

 

অন্যদিকে, তার সহযোগী মো. পারভেজ কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধেও চান্দগাঁও থানায় মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে রুজুকৃত পূর্বের মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন

 

ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।নগরীর জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অপরাধী ও ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে ডিবি পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares