শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

সুরক্ষিত গোপন কক্ষে খামেনি হত্যার রোমহর্ষক নেপথ্য

প্রকাশ: ১ মার্চ ২০২৬ | ৪:৩৬ অপরাহ্ণ আপডেট: ১ মার্চ ২০২৬ | ৪:৩৬ অপরাহ্ণ
সুরক্ষিত গোপন কক্ষে খামেনি হত্যার রোমহর্ষক নেপথ্য

সাম্পান ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছেন।

রবিবার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এবং আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এ খবর নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালানোর সময় খামেনি তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত গোপন স্থানে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন। হামলায় কেবল খামেনিই নয়, তার প্রধান সহযোগীরাও নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর রয়েছেন।

রয়টার্স জানিয়েছে, হামলার ঠিক আগমুহূর্তে খামেনি একটি ভূগর্ভস্থ সুরক্ষিত বাংকারে প্রধান উপদেষ্টাদের সঙ্গে কৌশলগত আলোচনা করছিলেন। আল জাজিরা প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধসে পড়েছে এবং চারপাশ পুড়ে কালো হয়ে গেছে।

বিশ্লেষকদের ধারণা, অত্যন্ত শক্তিশালী বাংকার-বাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষও ধ্বংস করা হয়েছে।

ঘটনার পর ইরানে চরম শোক নেমে এসেছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares