শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান: ৪৩ একর জমির অবৈধ পপি খেত ধ্বংস

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৫ অপরাহ্ণ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৫ অপরাহ্ণ
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান: ৪৩ একর জমির অবৈধ পপি খেত ধ্বংস

লামা প্রতিনিধি:

বান্দরবানের দুর্গম পার্বত্য এলাকা ডিমপাহাড় ও সাঙ্গু নদীর মধ্যবর্তী অঞ্চলে গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথ বিশেষ অভিযান চালিয়ে ১৭টি স্থানে প্রায় ৪৩ একর অবৈধ পপি খেত ধ্বংস করেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে এ-সম্পর্কিত একটি পোস্টে এসব তথ্য তুলে ধরা হয়।

পোস্টে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের দুর্গম ডিমপাহাড় ও সাঙ্গু নদী মধ্যবর্তী পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ১৭টি স্থানে প্রায় ৪৩ একর পপিক্ষেত ধ্বংস করেছে। জানা যায়, এলাকায় আরও কিছু জমিতে অবৈধ পপি চাষ চলমান রয়েছে, যা নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

সেনাবাহিনী জানিয়েছে, দেশের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares