সাম্পান ডেস্ক:
রাঙামাটি জেলা পুলিশ-এর গোয়েন্দা শাখার কর্মকর্তা (ওসি) ডিবি মাদকসহ তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শহরের পৌরসভা এলাকার বক্ষব্যাধি হাসপাতালের পেছনে শাহজাহানের ভাড়া বাসার সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
রাঙামাটিতে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
আলমগীর মানিক, রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
* মোঃ সিরাজ ওরফে সিরাজুল ইসলাম (৩৮)
* মোঃ হারুনুর রশিদ ওরফে আয়রন হারুন (৪৩)
* রবিউল ইসলাম ওরফে রায়হান (২২)
পুলিশি তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১নং আসামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। ২নং আসামী হারুনুর রশিদের বিরুদ্ধেও আগে থেকে ২টি মামলার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পি/আর
