সাম্পান ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত ক্যামেরা দুর্বৃত্তরা খুলে নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, সকালে বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এসে দেখা যায় । নির্বাচন পর্যবেক্ষণ এর জন্য লাগানো একটি সিসি ক্যামেরা রাতে ভেঙে চুরি করে নিয়ে গেছে। ভোটের দিন বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে সিসি ক্যামেরা সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে বলে মনে করছেন ভোটাররা।
এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন, এই রকম ঘটনা আমি শুনিনি। তবে ভোটের আগের দিন এই রকম ঘটনা কাম্য নয় ।
অপরদিকে ইসলামী ফ্রন্টের (মোমবাতি) প্রতীকের প্রার্থী এস এম শাহজাহান জানান, ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির মত ঘটনা প্রশাসনের ব্যর্থতার একটি নমুনা। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি।
জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী জানান, রাত আজকের দিন পার হলেই নির্বাচন। আর নির্বাচনের আগে ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি খুবই ন্যাক্কারজনক। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে নির্বাচনকে সুষ্ঠু করতে আরো তৎপর হোন।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আমি ঘটনাটি সম্পর্কে খবর পেয়েছি। আজকের মধ্যেই নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পিআর
