Skip to content
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম জেলা
    • উপজেলা
      • আনোয়ারা
      • কর্নফুলি
      • চন্দনাইশ
      • পটিয়া
      • ফটিকছড়ি
      • বন্দর ও বাণিজ্য
      • বাঁশখালী
      • বোয়ালখালী
      • মহানগর
      • মীরসরাই
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • লোহাগাড়া
    • মহানগর
    • বন্দর ও বাণিজ্য
  • পার্বত্য চট্টগ্রাম
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • বান্দরবান
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • টেকনাফ
    • পেকুয়া
    • উখিয়া
    • রামু
    • মহেশখালী
    • চকোরিয়া
    • কুতুবদিয়া
  • জাতীয়
  • দেশ-বিদেশ
    • দেশজুড়ে
    • আন্তর্জাতিক
  • প্রবাস নিউজ
  • ক্যাম্পাস ও শিক্ষা
  • খেলাধুলা ও বিনোদন
  • ধর্ম ও জীবন
  • উপ-সম্পাদকীয় ও মতামত
  • অন্যান্য
    • ফিচার
    • ছবি
    • অপরাধ ও বিচার
    • আইন ও আদালত
    • চাকরি-বাকরি
    • শোক সংবাদ
    • বিশেষ প্রতিবেদন
    • সংগঠন সংবাদ
  • প্রচ্ছদ
  • /
  • দেশ-বিদেশ
  • /
  • আন্তর্জাতিক
  • /

‘চিকেনস নেক’ করিডোরে ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন স্থাপন করবে ভারত 

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ
‘চিকেনস নেক’ করিডোরে ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন স্থাপন করবে ভারত 
সাম্পান ডেস্ক:

ভারতের উত্তরপূর্বাঞ্চলকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা ‘চিকেনস নেক’ নামে পরিচিত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরে খুব শিগগিরই ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন স্থাপন করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। সোমবার ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা দেন।

সবচেয়ে সরু অংশে এই করিডোর মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটার প্রশস্ত। একে ভারতের অন্যতম সংবেদনশীল ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা বিবেচনা করা হয়। এ করিডোরের চারপাশে নেপাল, ভুটান ও বাংলাদেশ অবস্থিত; আর কয়েকশো কিলোমিটারের মধ্যেই রয়েছে চীনের সীমান্ত।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া তিস্তা প্রকল্পের বিষয়ে ঢাকার চীনের দিকে ঝুঁকে পড়ার কারণেও ভারতের উদ্বেগ বেড়েছে।

রেল মন্ত্রণালয়ের জন্য কেন্দ্রীয় বাজেটের বরাদ্দ নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে কথা বলার সময় বৈষ্ণব বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সাথে যুক্ত করা ৪০ কিলোমিটার দীর্ঘ এই কৌশলগত করিডোরের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে। সেখানে ভূগর্ভস্থ রেললাইন স্থাপন এবং বর্তমান লাইনগুলোকে চার লেনে উন্নীত করার পরিকল্পনা চলছে।’

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (এনএফআর) জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানান, ভূগর্ভস্থ এই অংশটি পশ্চিমবঙ্গের তিন মাইল হাট ও রাঙাপানি স্টেশনের মধ্যে বিস্তৃত হবে। তিনি বলেন, ‘নিরাপত্তার দিক থেকে এই ভূগর্ভস্থ অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এই ভূগর্ভস্থ রেললাইনের একটি অংশ পশ্চিমবঙ্গের বাগডোগরার দিকে যাবে, যা ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ।

রেললাইনগুলো সমতল ভূমি থেকে প্রায় ২০-২৪ মিটার গভীরে স্থাপন করা হবে। বর্তমানে বিদ্যমান দুই লেনের রেললাইনকে চার লেনে উন্নীত করা হবে। সব মিলিয়ে কৌশলগত এই করিডোরে মোট ছয়টি রেললাইন থাকবে—যার মধ্যে চারটি থাকবে মাটির উপরে, দুটি মাটির নিচে।

ভারতের জন্য এই করিডোর দীর্ঘকাল ধরেই একটি দুর্বল জায়গা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এখানকার যোগাযোগ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটলে ভারতের উত্তর-পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে জরুরি সরবরাহ ব্যবস্থা ও সৈন্য চলাচলের পথ বন্ধ হয়ে যাবে।

পি/আর

Tagged করিডোরে ৪০ কিলোমিটার, চিকেনস নেক’, দীর্ঘ ভূগর্ভস্থ, ভারত, রেললাইন স্থাপন করবে

সম্পর্কিত পোস্ট

আফগান সীমান্তে জঙ্গিদের ৭টি ঘাঁটি লক্ষ্য করে হামলা পাকিস্তানের

আফগান সীমান্তে জঙ্গিদের ৭টি ঘাঁটি লক্ষ্য করে হামলা পাকিস্তানের

ইউনূসের সঙ্গে আইআরআইয়ের পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ইউনূসের সঙ্গে আইআরআইয়ের পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প

গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ পোস্ট

বাবার ক্যানসার, বিশ্বকাপ ছেড়ে দেশের পথে রিঙ্কু সিং

বাবার ক্যানসার, বিশ্বকাপ ছেড়ে দেশের পথে রিঙ্কু সিং

বাবার ক্যানসার, বিশ্বকাপ ছেড়ে দেশের পথে রিঙ্কু সিং

প্রধানমন্ত্রীকে ইফতারে দাওয়াত দিল জামায়াত

প্রধানমন্ত্রীকে ইফতারে দাওয়াত দিল জামায়াত

পিলখানা হত্যাকাণ্ড: শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পিলখানা হত্যাকাণ্ড: শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন



উপদেষ্টা সম্পাদক : মোহাম্মদ জাকারিয়া | ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদ আলম
কার্যালয় : ৫১০১ সিজেকেএস মার্কেট, কাজীর দেউড়ি,চট্টগ্রাম | ফোন: ০২৪১৩৬০১২২ | মেইল: sampannewanet@gmail.com
Copyright © 2024 Sampan News. All Rights Reserved.
Shares