বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে শিবিরের নিহত নেতাদের প্রতি শ্রদ্ধা ও শোকাহত পরিবারের পাশে নুরুল আমিন

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬ | ৩:৪৩ অপরাহ্ণ আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ | ৩:৪৩ অপরাহ্ণ
ফটিকছড়িতে শিবিরের নিহত নেতাদের প্রতি শ্রদ্ধা ও শোকাহত পরিবারের পাশে নুরুল আমিন

সাম্পান ডেস্ক:

ফটিকছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই সাহসী কর্মী শহিদ তৌহিদুল আলম ও শহিদ আব্দুল হামিদ-এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম–০২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

আজ ১ ফেব্রুয়ারি রবিবার সকালে তিনি শহিদদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন অধ্যক্ষ নুরুল আমিন।

এ সময় তিনি বলেন,“শহিদদের এই আত্মত্যাগ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের জন্য চিরকাল প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।”
এরপর অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন দক্ষিণ পাইন্দং হাফেজ নগরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম এমদাদ হোসেনের নামাজে জানাযায় অংশগ্রহণ করেন। যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাযায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares