প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ৯:৫০ অপরাহ্ণ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ | ৯:৫০ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক:
দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি নির্বাচিত সরকার ও নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু বলেন, দেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী আছে যারা মুখে গণতন্ত্রের কথা বললেও মূলত তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশের সর্বস্তরের মানুষ আজ গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে নেমেছে এবং আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করছে।
এসময় মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদার, সদস্য সচিব মো. মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়া সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পি/আর
