বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম নগরে নিখোঁজ সাতকানিয়ার এক বৃদ্ধ, ১২ দিনেও সন্ধান মেলেনি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ৭:১৯ অপরাহ্ণ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ | ৭:২০ অপরাহ্ণ
চট্টগ্রাম নগরে নিখোঁজ সাতকানিয়ার এক বৃদ্ধ, ১২ দিনেও সন্ধান মেলেনি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রামের বাড়ি সাতকানিয়ায় যাওয়ার পথে মো. আবুল কালাম (৬৪) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ১২ দিন পার হলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডবলমুরিং থানাধীন মোগলটুলী বাজার এলাকার বাসা থেকে সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার মুন্সী বাড়ির উদ্দেশ্যে রওনা হন আবুল কালাম। এরপর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ আবুল কালাম উচ্চমাত্রার ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় তাঁর মেয়ে পারভিন সুলতানা গত ২০ জানুয়ারি ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির তদন্তকারী কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, নিখোঁজ ব্যক্তির ব্যবহৃত মুঠোফোন নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৩ জানুয়ারির পর সেখানে আর কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ছবি ও তথ্য অন্যান্য থানায় পাঠানো হয়েছে। তাঁকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিখোঁজ ব্যক্তির স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে কোনো খোঁজ না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে ০১৮৪৮-৪৬৯২৬৩ অথবা ০১৮৬৭-৪১৫৫৬৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares