সাম্পান ডেস্ক:
চট্টগ্রাম-৯ আসনের কোর্ট বিল্ডিং এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী ডা. একেএম ফজলুল হক।
গণসংযোগকালে ডা. একেএম ফজলুল হক বলেন, দেশ আজ চরম রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণ একটি সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করে। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে চট্টগ্রাম-৯ আসনের জনগণ এবার প্রস্তুত।
তিনি আরও বলেন, চট্টগ্রাম-৯ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ নির্বাচিত হলে এ এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আমরা সর্বাত্মকভাবে কাজ করব।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ারস কাউন্সিল চট্টগ্রামের সভাপতি এডভোকেট আবদুল মালিক, বাংলাদেশ ল’ইয়ারস কাউন্সিলের সেক্রেটারি এডভোকেট শামসুল আলম, চট্টগ্রাম আইনজীবী শাখার সভাপতি এডভোকেট আরিফুর রহমান, সেক্রেটারি এডভোকেট আব্দুল্লাহ আল গালিব, এলডিপি নেতা এডভোকেট শাহাদাত হোসেন, নেজামে ইসলামি কেন্দ্রীয় আইন বিষয়ক কমিটির সহ সভাপতি এডভোকেট নেজাম উদ্দিন, চট্টগ্রাম বারের এজিএস এডভোকেট ফজলুল বারী, চট্টগ্রাম বারের সাবেক এজিএস ও চট্টগ্রাম দুদকের স্পেশাল পিপি এডভোকেট কবির হোসেন, এডভোকেট মিনহাজ উদ্দিন, এডভোকেট রোবায়াত ইসলাম, এডভোকেট মোরশেদ উদ্দিন, এডভোকেট জসিম সরকার এডভোকেট নওশাদ প্রমূখ
গণসংযোগকালে বিভিন্ন আইনজীবীরা উপস্থিত থেকে সাধারণ জনগণ ও অন্যান্য আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন।
পি/আর
