বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাঙামাটিতে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক আটক

প্রকাশ: ৭ জুন ২০২২ | ৮:৩৭ অপরাহ্ণ আপডেট: ৭ জুন ২০২২ | ৮:৩৯ অপরাহ্ণ
রাঙামাটিতে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক আটক

রাঙামাটি প্রতিনিধি

সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় পার্বত্য রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।তিনি সেখানকার সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ারের দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী।

মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটিতে সদরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটনের কোতোয়ালি থানা–পুলিশ।

আটক ফজলে এলাহী স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকা ও অনলাইন পোর্টাল পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ।এছাড়া তিনি এনটিভি ও কালেরকন্ঠ পত্রিকার রাঙামাটি প্রতিনিধি হিসেবে কাজ করেন।

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার বাদী রাঙামাটির সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার। মামলার নম্বর ৮১৭/২২।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির হোসেন।বলেন, ফজলে এলাহীর বিষয়ে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা আসার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতে তোলা হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares