খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

২০ জানুয়ারি, মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে পরিষদ এর সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত আবেদনকারীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.নোমান হোসেন এর উপস্থিতিতে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের শিক্ষা অধ্যয়নের ব্যয়ভার মেটানোর নিমিত্তে ১১৯ জন শিক্ষার্থীদের মাঝে ২৭ লক্ষ ৬০ হাজার টাকা, চিকিৎসার জন্য ১১ জনকে ৯ লক্ষ ৫৫ হাজার টাকা এবং জীবন-জীবিকার মানোনোন্নয়ন, আত্ম কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচন এবং সার্বিক উন্নয়নের নিমিত্তে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় জি.আর খাত হতে ৬৩ জনকে ১ কোটি ২৯ লক্ষ ৫০ হাজার টাকা, শিক্ষা ও সংস্কৃতির সার্বিক মানোনোন্নয়ন জন্য নিমিত্তে ৭ জনকে ৮লক্ষ ৪০ হাজার টাকা সহ মোট ১ কোটি ৭৫ লক্ষ ৫ হাজার প্রদান করা হয়।
এতে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ, সদস্য লিটন মনি চাকমা, সদস্য মো. মাহবুবুল আলম, পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং মারমা উপস্থিত ছিলেন।
এসএস
