সাম্পান ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচলাইশ থানা উত্তর’র উদ্যোগে চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আবু নাছের এর সমর্থনে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) বিকেল ৩ টায় নগরের হামজারবাগস্থ একটি কমিউনিটি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পাঁচলাইশ থানা উত্তরের সভাপতি আমিমুল ইহসান ফাহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও মহানগর উত্তর সভাপতি জনাব তানজীর হোসেন জুয়েল, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির মহানগর উত্তর অর্থ সম্পাদক গোলাম আজম, আইটি সম্পাদক নুরুল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব তানজীর হোসেন জুয়েল বলেন, ‘দেশের সাধারণ মানুষের চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন এসেছে। মানুষ এখন আর অর্থের বিনিময়ে নিজেদের নৈতিকতা বিসর্জন দিতে প্রস্তুত নয়। ন্যায় ও সত্যের প্রশ্নে তারা সচেতন হয়ে উঠেছে এবং নিজেদের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করছে।’
তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ ও ছাত্রসমাজ এখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখেছে। যেখানে অন্যায় সংঘটিত হচ্ছে, সেখানেই প্রতিবাদের ভাষা উঠে আসছে। এই প্রতিবাদী চেতনা আজ সমাজে একটি শক্ত ভিত্তি তৈরি করেছে, যা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না।’
রাষ্ট্র সংস্কারে গণভোটের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘পরিবর্তিত বাস্তবতায় আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাওয়া এবং তাদেরকে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও পুনরায় ফ্যাসিবদের উত্থান ঠেকাতে গণভোটে হ্যাঁ প্রদানের গুরত্ব সঠিকভাবে বুঝিয়ে বলা। ন্যায়, সততা ও আদর্শের রাজনীতির প্রয়োজনীয়তা জনগণকে উপলব্ধি করাতে পারলেই তাঁরা স্বতঃস্ফূর্তভাবে যোগ্য ও আদর্শবান প্রার্থীকে নিজেদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে।’
এ লক্ষ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
পি/আর
