শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার টেকসই হয়না, ডা. মো. আবু নাছের

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬ | ১২:০৬ অপরাহ্ণ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ
জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার টেকসই হয়না, ডা. মো. আবু নাছের

সাম্পান ডেস্ক:

জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আবু নাছের।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮ টায় নগরের চান্দগাঁও থানার একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের নির্বাচনী কর্মী সমাবেশ প্রধান মেহমানের বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ডা. মো. আবু নাছের বলেন, ‘মানুষের দ্বারে দ্বারে গিয়ে জুলাই সনদের লক্ষ্য ও তাৎপর্য বুঝিয়ে বলতে হবে, যাতে সাধারণ মানুষ এই সনদের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে। গণসম্পৃক্ততার মাধ্যমে জনমত গঠন করলেই কেবল এই সনদ বাস্তবায়ন সম্ভব হবে।’

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির জুলাই চেতনার একমাত্র ধারকবাহক উল্লেখ করে তিনি বলেন, ‘এই চেতনার মূল শিক্ষা হলো বৈষম্যহীন, অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন অবস্থান। তাই জনগণের অধিকার ও রাষ্ট্রের মর্যাদা রক্ষায় জামায়াতে ইসলামী অতীতেও যেমন দায়িত্বশীল ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে ইনশাআল্লাহ।’

সমাবেশে ৬নং ওয়ার্ড জামায়াতের আমীর জনাব মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোর্শেদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা জামায়াতের আমীর জনাব মাওলানা মো. ইসমাইল, নায়েবে আমীর জনাব অধ্যাপক জসিম উদ্দিন, সেক্রেটারি জনাব জসিম উদ্দিন সরকার, অফিস সম্পাদক জনাব আব্দুল কাদের পাটোয়ারী, ছাত্রশিবির চান্দগাঁও থানা দক্ষিণ সেক্রেটারি জনাব মল্লিক মাহমুদ প্রমুখ।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares