বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

খালেদা জিয়া কর্তৃক পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি দেখতে চাইলেন ওবায়দুল কাদের

প্রকাশ: ৬ জুন ২০২২ | ৮:২৫ পূর্বাহ্ণ আপডেট: ৬ জুন ২০২২ | ৮:২৮ পূর্বাহ্ণ
খালেদা জিয়া কর্তৃক পদ্মা সেতুর  ভিত্তিপ্রস্তর  স্থাপনের ছবি দেখতে চাইলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

বেগম খালেদা জিয়া মাওয়া ও পদ্মার অপরপ্রান্তে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন , মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ কবে, কখন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? নব আবিস্কৃত সেই ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চাই।আসল কথা হলো বিএনপি মহাসচিব স্বপ্নে দেখেই এমন কাল্পনিক বক্তব্য দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা সম্প্রতি এমন অনেক দিবাস্বপ্ন দেখছেন, এটিও সেই দিবাস্বপ্নেরই অংশ।

আজ সোমবার সকালে নিজের বাসভবনে বিএনপি নেতাদের এমন কাল্পনিক বক্তব্যের জবাবে আওয়ামী লীগের মুখপাত্র এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে ফখরুল সাহেবের বক্তব্য এ বছরের সেরা আবিষ্কার।মিথ্যাচার বিএনপির ধর্ম। তবে দিনে দুপুরে নির্জলা মিথ্যাচারের একটি নতুন রেকর্ড তারা।

ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে দেশরত্ন শেখ হাসিনাই ২০০১ সালের ৪ জুলাই পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা ইতিহাসের অংশ।আরবিএনপি নেতারা যা বলছেন তাতে মনে হয় কয়েকদিন পরে হয়তো বলবেন পদ্মাসেতু জিয়াউর রহমানের স্বপ্ন।’

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares