নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাউজানে চাঁদের গাড়ির ধাক্কায় মো. জাবেদ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাবেদ হযরত এয়াছিন শাহ কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের বসরত আলী সারাংয়ের বাড়ির কাতারপ্রবাসী মো. হোসেনের ছেলে।
নিহতের চাচাত ভাই মাস্টার মো. মারুপ উদ্দীন রানা জানান, গাউছিয়া মাইজভাণ্ডারী হক কমিটির একটি ওয়াজ মাহফিলের দাওয়াতি কাজ শেষ করে বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ইটবোঝাই একটি চাঁদের গাড়ি (জীপ) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে জাবেদ ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রহা
