নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের হাটহাজারীতে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বরবিন্দু (৭৪) ও মোহাম্মদ সরোয়ার উদ্দীন (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে পৌরসভার বাস স্টেশন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে মোহাম্মদ সরোয়ার উদ্দীনের মৃত্যু হয়।
নিহত সরোয়ার উদ্দীন উপজেলার মেখল ইউনিয়নের আনন্দবাজার এলাকার তোরাফ উদ্দিন বাড়ির মৃত শাহ আলমের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাস স্টেশন এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ধলই ইউনিয়নের এনায়েতপুর কালিবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বরবিন্দু নামে এক ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
দুটি দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রহা
