বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ১১:৫৩ পূর্বাহ্ণ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ | ১১:৫৩ পূর্বাহ্ণ
চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে।
এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে বিক্ষুব্ধ একটি অংশ চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দিকে অগ্রসর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেয়। ঘটনার পর থেকেই সহকারী হাইকমিশনার কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয় এবং সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares