বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সন্দ্বীপে হাদীর গায়েবানা জানাজায় ইউএনওর বাধা, মসজিদে আয়োজন

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ৭:০২ অপরাহ্ণ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ | ৭:০২ অপরাহ্ণ
সন্দ্বীপে হাদীর গায়েবানা জানাজায় ইউএনওর বাধা, মসজিদে আয়োজন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা নিয়ে প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্দ্বীপ উপজেলা মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উপজেলা প্রশাসনের বাধায় সেখানে আয়োজন করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংসিংনু মারমার আপত্তির কারণে শেষ পর্যন্ত জানাজাটি উপজেলা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ইউএনও জানান, পূর্ববর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন একই মাঠে সমাবেশের অনুমতি না পাওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। আজ ব্যতিক্রম কোনো সিদ্ধান্ত নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমতার প্রশ্নে জটিলতা তৈরি হতে পারত বলেও তিনি উল্লেখ করেন। এ কারণেই মাঠের পরিবর্তে মসজিদ প্রাঙ্গণে জানাজার আয়োজনের অনুরোধ জানানো হয়েছিল।

পরবর্তীতে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উপজেলা মসজিদ প্রাঙ্গণে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা সম্পন্ন হয়। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ প্রশাসনের সিদ্ধান্তকে নিয়ম রক্ষার অংশ হিসেবে দেখছেন, আবার অনেকেই মনে করছেন, একটি ধর্মীয় কর্মসূচিতে এমন বাধা অনাকাঙ্ক্ষিত এবং এতে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলগুলো বলছে, ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়ে প্রশাসন ও আয়োজকদের মধ্যে সমন্বয় আরও স্পষ্ট হওয়া প্রয়োজন, যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares