বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাঙ্গুনিয়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ৬:০৫ অপরাহ্ণ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ | ৬:০৫ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আসরাত জাহান (২২)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকার প্রবাসী মো. জাহাঙ্গীরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আসরাত জাহানের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন এবং আশপাশের লোকজনকে জানান যে আসরাত জাহান পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তবে মরদেহ দেখতে না দেওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পাঠান।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares