বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কফিন মিছিল, বিক্ষোভ-ব্লকেড

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ৭:০৪ অপরাহ্ণ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ | ৭:০৪ অপরাহ্ণ
হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কফিন মিছিল, বিক্ষোভ-ব্লকেড

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের নেতা শহীদ ওসমান হাদি হত্যার, সেনা অফিসার হত্যা ও ভারত সরকার কর্তৃক জুলাই যোদ্ধাদের উগ্রপন্থি গোষ্ঠী হিসেবে সম্বোধনের প্রতিবাদে কফিন মিছিলের আয়োজন করে জুলাই ঐক্য চট্টগ্রাম।
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগানে মুখর ছিলেন আন্দোলনকারীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা মসজিদ থেকে মিছিলটি জুমআর নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ থেকে আরম্ভ হয়ে জামালখান সমাবেশের মাধ্যমে শেষ হয়। জুলাই ঐক্যে চট্টগ্রামের ব্যানারে মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রধান করেন।

নগরীর বিভিন্ন এলাকায় একযোগে কর্মসূচি পালন করা হয়। মসজিদে মসজিদে বিশেষ দোয়া, বিক্ষোভ মিছিল, সমাবেশ, কফিন মিছিল ও ব্লকেডের মতো কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, জুলাই আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্মের নেতাকর্মী এবং পেশাজীবীরা অংশ নেন।

জুলাই ঐক্য চট্টগ্রামের সংগঠক আবারার হাসান রিয়াদ সমাবেশ থেকে দাবী করেন, উসমান বিন হাদীর মূল হত্যাকারীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ভারতে পালিয়ে থাকলে ভারত সরকারকে বাধ্য করতে হবে আসামীকে ফিরিয়ে দিতে। অন্যথায়, ভারতের সাথে সকল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করতে হবে।

ভারত সরকার কর্তৃক জুলাই যোদ্ধাদের চরমপন্থী গোষ্ঠী সম্বোধন করার প্রতিবাদে বলেন, অতিসত্ত্বর ভারত সরকারকে ক্ষমা চেয়ে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।

হাদী হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

এ সময় বিক্ষোভকারীরা হাদি হত্যায় জড়িতদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

একই সময়ে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ এলাকা থেকে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে সংহতি প্রকাশ করে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ শাখা। একই স্থান থেকে খেলাফত মজলিশের নেতাকর্মীরাও আলাদা একটি বিক্ষোভ মিছিল করেন। বিকেলে নগরীর বন্দর এলাকার স্লটগোলা মোড়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ব্লকেড কর্মসূচি পালন করেন।

শিবিরের নেতৃত্বাধীন ছাত্র-জনতার মিছিলটি লালখান বাজার ও টাইগারপাস হয়ে দেওয়ানহাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে বক্তারা বলেন, ঘটনার পরপরই ভিডিও ও অভিযুক্তদের পরিচয় প্রকাশ পেলেও এক সপ্তাহে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তারা অভিযোগ করেন, হত্যাকারীরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, যা সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার প্রমাণ।

এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ ছাত্ররা। পরে একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মধ্যরাত পর্যন্ত খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরে ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares