বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

হাদীর মৃত্যুতে চট্টগ্রামেও ছড়িয়ে পড়েছে আন্দোলন, নওফেলের বাড়িতে আগুন

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ১২:০৩ অপরাহ্ণ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ | ১২:০৩ অপরাহ্ণ
হাদীর মৃত্যুতে চট্টগ্রামেও ছড়িয়ে পড়েছে আন্দোলন, নওফেলের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করছে। হাদীর মৃত্যুর পর দেশের বিভিন্ন এলাকার মতো চট্টগ্রামেও আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ছে। নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০ পরে নগরীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আন্দোলনকারীরা। এসময় রাত পৌনে ১১টার দিকে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

রাত সাড়ে ১০ টার দিকে নগরীর ২ নং গেইট এলাকায় মিছিল নিয়ে জড়ো হয়ে মিছিল করতে দেখা যায় বিক্ষুব্ধ জনতাকে।

এ সময় জিইসি মোড় এলাকা থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধরা ভারতীয় উপ হাইকমিশনের খুলশী কার্যালয় ঘেরাও করতে যায়। এ সময় খুলশী থানা পুলিশ বাধা দিলেও বিক্ষুব্ধদের থামাতে পারেনি।

একইসাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ও ইসলামী ছাত্রশিবির জিরোপয়েন্ট এলাকায় মিছিল ও সমাবেশ করেছে।

তারা হাদীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা এবং ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির দাবি জানান।

বিক্ষুব্ধ জনতার অভিযোগ, হাদীর মৃত্যুর বিষয়ে এখনো স্পষ্ট ও গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এসময় উপস্থিত পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

হাদীর মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন আগামী দিনগুলোতে কোন দিকে গড়ায়, তা নজরে রাখছে নগরবাসী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তিনি মারা যান।

তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares