বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা `এমআরএ’র

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ৭:৩৪ অপরাহ্ণ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ৭:৩৫ অপরাহ্ণ
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা `এমআরএ’র

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মতো একটি পবিত্র ও শ্রদ্ধার স্থানে কর্তব্যরত সাংবাদিকদের ওপর বর্বর হামলার ঘটনায় গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশন (এমআরএ)।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এর  সংবাদ সংগ্রহ  করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের পরিচয় প্রদানকারী  কয়েকজন কর্মী–সমর্থকের হামলায় অন্তত পাঁচজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় এমআরএ সভাপতি ফখরুল ইসলাম, সময়ের আলোর রিপোর্টার শ্রাবণ সহ  একাধিক সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং পেশাগত সরঞ্জাম ভাঙচুর করা হয়, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।
ঘটনার প্রতিক্রিয়ায় এমআরএ সভাপতি ফখরুল ইসলাম বলেন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মতো একটি পবিত্র স্থানে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও লজ্জাজনক। আমরা পেশাগত দায়িত্ব পালন করছিলাম, অথচ সেই দায়িত্ব পালনের জবাবে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় সংগঠনটির সেক্রেটারি আক্তারুজ্জামান এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসী কায়দায় কোনো দলের কর্মী সাংবাদিকদের ওপর হামলা চালাতে পারে না। এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যেন সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের দায়িত্ব।
এমআরএ মনে করে, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণস্থলে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি সাংবাদিকদের নয়, বরং পুরো গণমাধ্যম ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত। সংগঠনটি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করছে।
পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares