বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

৪ বছর ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার অক্সাইড, আজই নিলাম

প্রকাশ: ৬ জুন ২০২২ | ৩:৩৩ পূর্বাহ্ণ আপডেট: ৬ জুন ২০২২ | ৩:৩৪ পূর্বাহ্ণ
৪ বছর ধরে চট্টগ্রাম  বন্দরে পড়ে আছে ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার অক্সাইড, আজই নিলাম

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড তুরস্ক থেকে ৪ বছর আগে দুই কনটেইনার হাইড্রোজেন পার–অক্সাইডে আমদানি করে।তবে দেশে আসার পর তারা আর সেগুলো খালাস করে নি।বিপজ্জনক এই রাসায়নিক পদার্থ এতোদিন পড়ে ছিলো চট্টগ্রাম বন্দরে।তবে শনিবার ঘটে যাওয়া সীতাকুণ্ড ট্রাজেডির পর নড়েচড়ে বসে বন্দর কর্তৃপক্ষ। কাস্টমসকে জানিয়ে দেয়া হয়, একদিনের মধ্যেই ক্যামিকেলগুলো সরিয়ে নিতে হবে।চুপিসারে এই সিদ্ধান্ত মেনেও নিয়েছে কাস্টমস। আজ সোমবার দুই কনটেইনারে থাকা মোট ৬০৯ ড্রাম ক্যামিকেল নিলামে তোলা হবে।

রোববার রাতে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার আলী রেজা হায়দার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বন্দরে থাকা হাইড্রোজেন পার অক্সাইডের চালনটি সোমবার বিকেলে প্রকাশ্যে নিলামে তোলা হবে। চালানটিতে ৩০ হাজার ৪৫০ কেজি হাইড্রোজেন পার অক্সাইড আছে। এটির সংরক্ষিত দাম ধরা হয়েছে ২৩ লাখ ৮০ হাজার টাকা।সংরক্ষিত দামের ১০ শতাংশ পে–অর্ডার বা নগদ টাকা দিয়ে আগ্রহীরা নিলামে অংশ নিতে পারবেন।

.উল্লেখ্য সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর মালিকপক্ষসহ বিভিন্ন সূত্র বলছে ওই ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইডের একটি চালান ছিল।টেক্সটাইল, ডাইং ও এভিয়েশন খাতে এই পদার্থ ব্যবহৃত হয়।উচ্চ চাপে এই রাসায়নিক বোতলজাত করা হয়ে থাকে। এটা থেকেই বিষ্ফোরণ হয়েছে।মুলত এই ঘটনার পর থেকেই হাইড্রোজেন পার অক্সাসাইড নিয়ে শুরু হয়েছে হৈচৈ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares