বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

দ্য অ্যাশেজ: ইংলিশদের হারিয়ে ব্যবধান দ্বিগুণ করল অস্ট্রেলিয়া

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫ | ৫:১৮ অপরাহ্ণ আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ | ৫:১৮ অপরাহ্ণ
দ্য অ্যাশেজ: ইংলিশদের হারিয়ে ব্যবধান দ্বিগুণ করল অস্ট্রেলিয়া

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। জেতার জন্য ইংলিশদের দেয়া মাত্র ৬৫ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১০ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা। এতে সিরিজে ২-০তে লিড নিল অজিরা।

রবিবার (৭ ডিসেম্বর) ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। স্টোকস ও জ্যাকস দুজনেই দিন শুরু করেন ৪ রান নিয়ে। দুজনেই আজ সকালে খেলেন প্রথাগত টেস্ট ক্রিকেট, মানে রয় সয়ে।

স্টোকস-জ্যাকসের সপ্তম উইকেট জুটি থেকে আসে ৯৬ রান। এরপরই ছন্দপতন। ২২৪ রানে জ্যাকস ফিরলে পরের ৩ উইকেট যেতেও তাদের সময় লাগেনি। শেষ ৪ উইকেট ইংল্যান্ড হারিয়েছে ১৭ রানে। এর আগে গতকাল দিনের শেষদিকে ৩৮ রান তুলতে ৬ উইকেট হারায় সফরকারীরা।

এতে মাত্র ৬৫ রানের টার্গেট পায় অজিরা। ট্রাভিস হেড ও মারনাস লাবুশেন ফিরলেও খেলা শেষ করেন অধিনায়ক স্টিভ স্মিথ ও ওপেনার জেইক ওয়েদারাল্ড। ইনিংসের ১০ম ওভারের শেষ বলে ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন স্মিথ।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares