বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ৪:৩২ অপরাহ্ণ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ৪:৩২ অপরাহ্ণ
খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

খাগড়াছড়ি প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে খাগড়াছড়ি পার্বত্য জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মির্জা সায়েম মাহমুদ। গতকাল ২৯ নভেম্বর, শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

যোগদান উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান, পিপিএম (সেবা)।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলামসহ খাগড়াছড়ি জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

দায়িত্ব গ্রহণের আগে মির্জা সায়েম মাহমুদ নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মদক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও আধুনিক দৃষ্টিভঙ্গির জন্য তিনি বাংলাদেশ পুলিশের একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares